```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আজ ফের ইডির দফতরে হাজিরা দেবেন রাহুল গান্ধি, বিক্ষোভ ঠেকাতে মধ্য দিল্লিতে জারি ১৪৪ ধারা

ন্যাশনাল হেরাল্ড পত্রিকার টাকা নয়ছয়ের অভিযোগে আজ তৃতীয় দিন ইডির দফতরে হাজিরা দেবেন রাহুল গান্ধি ৷ এর আগে ১৩ ও ১৪ জুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দফতরে গিয়েছিলেন কংগ্রেস নেতা ৷ সোমবার ইডি তাঁকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করে ৷ মঙ্গলবারও দু’দফায় প্রায় ১০ ঘণ্টা ধরে সোনিয়া-পুত্রকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷ এই জেরার বিরুদ্ধে দিল্লি-সহ দেশজুড়ে আন্দোলনে নামেন কংগ্রেস মন্ত্রী, সাংসদ, বিধায়ক, নেতা, কর্মীরা ৷ দু’দিন মধ্য দিল্লির রাস্তায় বিক্ষোভে নামেন অশোক গেহলট, মল্লিকার্জুন খাড়গে, ভূপেশ বাঘেল, অধীর রঞ্জন চৌধুরীর মতো বর্ষীয়ান কংগ্রেস নেতারা ৷ পরিস্থিতি সামলাতে গিয়ে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের খণ্ডযুদ্ধ বাধে ৷ তাই আজ ১৪৪ ধারা জারি করা হয়েছে ৷ কোনও রকম জমায়েত করা যাবে না ৷ এমনকী ইডি-র সদর দফতরের দিকে এই রাস্তাগুলিতেও প্রবেশ নিষিদ্ধ ৷ ৮ জুন সোনিয়া গান্ধিরও হাজিরা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু তিনি কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷ ২৩ জুন তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি ৷ রাহুল এবং সোনিয়া গান্ধির বিরুদ্ধে অর্থ জালিয়াতির পিএমএলএ আইনে মামলা দায়ের করা হয়েছে ৷

error: Content is protected !!