বর্ষার আগেই ভাগীরথীতে ভাঙন, আতঙ্কে রয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাসিন্দারা

 বর্ষার আগেই ভাঙন শুরু হয়েছে গঙ্গায় । ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি ঝুলন্ত অবস্থায় রয়েছে । ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন অনেকে ৷ রঘুনাথগঞ্জ-২ ব্লকের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের শ্রীধরপুর পাড়ের প্রায় ৫০ টি পরিবার আতঙ্কে প্রহর গুনছেন । নদী ভাঙন জেরে আতঙ্কে রয়েছে বাসিন্দারা ।বিগত কয়েকদিন ধরে সেকেন্দ্রা এলাকায় ভাঙন চলছে । গত এক সপ্তাহে তা আরও তীব্র হয়েছে । ইতিমধ্যে বিপজ্জনক বাড়ি ছেড়ে অন্যত্র সরে গিয়েছে পাঁচটি পরিবার । নদী পাড়ের পঞ্চাশটি পরিবারের ঘুম, খাওয়া ছুটেছে । স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত প্রধান ও স্থানীয় প্রশাসনকে বারবার জানালেও তারা গুরুত্ব দেয়নি । বালির বস্তা দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হয়েছে । বাসিন্দাদের আরও অভিযোগ, জলের তোড়ে সেইসব বালির বস্তা নদীগর্ভে তলিয়ে গিয়েছে । তাদের দাবি, তার দিয়ে ঘিরে পাথর দিয়ে এই ভাঙন রোধ করা সম্ভব । কিন্তু প্রশাসনের কর্তারা সেদিকে নজর দিচ্ছেন না ।

error: Content is protected !!