```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘অগ্নিপথ’ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব রাহুল

 সেনা বাহিনীতে নিয়োগে কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে দেশে ৷ বিহারে ‘অগ্নিপথ’ বিরোধী বিক্ষোভ অগ্নিগর্ভ আকার ধারণ করেছে বৃহস্পতিবার ৷ এবার বিষয়টি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বৃহস্পতিবার এক টুইট বার্তায় রাহুল লেখেন,”কর্মহীন যুবদের অগ্নিপরীক্ষা নেবেন না” ৷ টুইটে রাহুল গান্ধি লিখেছেন, “না কোনও পদ, না কোনও পেনশন ৷ ২ বছরে সরাসরি কোনও নিয়োগ নেই ৷ ৪ বছর পরও নিশ্চিত কোনও ভবিষ্যৎ নেই ৷ না সেনার প্রতি সরকারের কোনও সম্মান ৷ দেশের বেকার যুব সম্প্রদায়ের আওয়াজ শুনুন, অগ্নিপথে চালিত করে তাঁদের ধৈর্যের পরীক্ষা নেবেন না প্রধানমন্ত্রী জি ৷” বিষয়টি নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিও ৷ কেন্দ্র সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন, যুব সম্প্রদায়ের স্বপ্ন এভাবে ধ্বংস না করতে ৷ উল্লেখ্য, মঙ্গলবারই সেনা নিয়োগে ‘অগ্নিপথ’ নীতির ঘোষণা করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এই নীতির মূল হল, চার বছরের জন্য ৪৬ হাজার জনকে নিয়োগ করা হবে সেনার তিন বাহিনীতে ৷ এদের ডাকা হবে ‘অগ্নিবীর’ নামে ৷ সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সিদের নিয়োগ করা হবে ৷ চার বছর পর এই ৪৬ হাজারের মধ্যে মাত্র ২৫ শতাংশকে সেনায় রেখে দেওয়া হবে ৷ বাকিদের অবসর নিতে হবে ৷ অবসরের পর কোনও পেনশন আর দেওয়া হবে না এই অগ্নিবীরদের ৷ অবসর নেওয়ার সময় এককালীন কিছু অর্থ তাঁদের দেওয়া হবে ৷ তবে কর্মজীবনের এই চার বছরে তাঁরা প্রতি মাসে বেতন পাবেন ৷

error: Content is protected !!