
ভোটে লড়া নিয়ে বিরোধ, স্ত্রীকে খুন করে আত্মঘাতী বিজেপি নেতা অরুণ যাদব
আসন্ন পুরনিগম নির্বাচনে মেয়র পদে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন স্ত্রী। অনেক অনুরোধ করেও ধর্মপত্নীকে নিজের অবস্থান থেকে এক চুল সরাতে পারেননি। শেষ পর্যন্ত ‘অবাধ্য’ স্ত্রীকে সবক শেখাতে গুলি করে খুন করলেন বিজেপি নেতা অরুণ যাদব। পরে নিজেও আত্মঘাতী হলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এমন নৃশংস ঘটনাই ঘটেছে মুঙ্গেরের কোতোয়ালি থানার লাল দরজা এলাকায়। ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

