```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ত্রিপুরা উপনির্বাচনে দিলীপ-লকেট-সুকান্ত থাকলেও তারকা প্রচারকের তালিকায় বাদ শুভেন্দু

ত্রিপুরার চার কেন্দ্রে আসন্ন উপনির্বাচন। প্রচারে কোনো খামতি রাখতে চাইছে না ভারতীয় জনতা পার্টি। তার আগে তারকা প্রচারকদের একটি তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানে নাম নেই শুভেন্দু অধিকারীর। অথচ রয়েছেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক, রূপা গঙ্গোপাধ্যায়রা। প্রশ্ন উঠছে, দলে কি কমতে শুরু করেছে শুভেন্দুর গুরুত্ব? বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছের মানুষ বলে পরিচিতি রয়েছে তাঁর। বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার পর সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি। একাধিকবার গিয়েছেন দিল্লিতে। কথা বলেছেন স্বয়ং নরেন্দ্র মোদীর সঙ্গে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, যাঁদের ওপর কেন্দ্রের দেওয়া দায়িত্ব রয়েছে তাঁদের ত্রিপুরায় পাঠানো হচ্ছে। সেক্ষেত্রে প্রশ্ন আসছে, সুকান্ত মজুমদারকে তালিকায় রাখার কারণ কী? কারণ নন্দীগ্রাম থেকে জেতার পর শুভেন্দু প্রায় রাতারাতি তারকার তকমা হাসিল করেছিলেন। বাংলায় রাজ্য সরকারের বিরোধী মুখ তিনিই। সেই শুভেন্দু অধিকারীর নাম নেই তারকা প্রচারকদের তালিকায়।

error: Content is protected !!