```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অগ্নিপথ ইস্যুতে বিক্ষোভের জেরে এবার লখিসরাই স্টেশনে ট্রেনে আগুন

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদের আগুন আজও নেভেনি ৷ ছাত্ররা রেললাইনে বিক্ষোভ দেখাচ্ছেন ৷ এর ফলে বেশ কিছু ট্রেন কয়েক ঘণ্টা ধরে আটকে রয়েছে ৷ শুক্রবার ভোর ৫টা নাগাদ বিক্ষুব্ধ ছাত্ররা ট্রেনে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ । লখিসরাই স্টেশনে বিক্রমশীলা এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন লাগানো হয়েছিল ৷ কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড-সহ অন্য রাজ্যগুলিতে প্রতিবাদ চলছে ৷  দিল্লি-কলকাতা রেলের মেন রোড অবরোধ হওয়ায় বহু ট্রেনই সময়মতো গন্তব্যে পৌঁছতে পারছে না ৷ মঙ্গলবার স্থল, জল এবং বায়ু মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে নতুন ‘অগ্নিপথ’ প্রকল্পের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এতে সুযোগ পাওয়া জওয়ানরা ৪ বছর কাজ করতে পারবেন ৷ মেয়াদ শেষে মোট নিয়োগের ২৫ শতাংশকে ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে ৷ বাকিদের চুক্তি শেষ হবে অর্থাৎ তাঁরা আর চাকরিতে বহাল থাকবেন না ৷ এর জন্য কোনও পেনশনও পাবেন না জওয়ানরা ৷ উল্টে বেতন থেকে কিছু টাকাও কেটে নেওয়া হবে ৷ মেয়াদ শেষে ‘সেবা নিধি’ প্রকল্পের আওতায় নগদ টাকা তুলে দেওয়া হবে জওয়ানের হাতে ৷ সব মিলিয়ে এই চাকরি চুক্তিভিত্তিক এবং স্বল্পমেয়াদি ৷

error: Content is protected !!