```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মমতাকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থীর দৌড় থেকে সরে দাঁড়ালেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থীর দৌড় থেকে সরে দাঁড়ালেন ফারুখ আবদুল্লা ৷ শনিবার এক বিবৃতিতে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ন্যাশনাল কনফারেন্স প্রধান তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ কারণ হিসেবে ফারুখ আবদুল্লা জিনিয়েছেন, তিনি জম্মু-কাশ্মীরের জন্য কাজ করে যেতে চান ও সক্রিয় রাজনীতিতেই থাকতে চান ৷ বিবৃতিতে বর্ষীয়ান এই রাজনীতিবিদ লিখেছেন, “বিরোধী শিবিরের তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নাম প্রস্তাব করায় আমি সম্মানিত ৷ বিরোধী শিবিরের নেতাদের কাছ থেকেও আমি এবিষয়ে সমর্থন পেয়েছি ৷” এরপর তিনি লিখেছেন, “বিষয়টি নিয়ে আমি আমার পরিবার ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করেছি ৷ যেভাবে আমাকে সমর্থন জানানো হয়েছে দেশের সর্বোচ্চ এই পদের পদপ্রার্থী হিসেবে তাতে আমি সম্মানিত ৷ “

error: Content is protected !!