```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অগ্নিপথ বিক্ষোভের জের, আজও বাতিল একাধিক ট্রেন

অগ্নিপথ বিক্ষোভের জের অব্যাহত রবিবারও। রাজ্যে রাজ্যে বিক্ষোভের জেরে ফের একগুচ্ছ ট্রেন বাতিল করল পূর্ব মধ্য রেল। বাংলা থেকেও বাতিল প্রায় ৮টি ট্রেন। বাতিল অমৃতসর, আসানসোল গয়া এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। এমনকী সময় বদল হল হাওড়া-দিল্লি রাজধানী এক্সপ্রেস, জম্মু তাওয়াই, পূর্বা এক্সপ্রেসের। ফলে চরম সমস্যায় যাত্রীরা। একনজরে দেখে নিন রবিবার কোন কোন দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে –

🔴 আসানসোল-গোয়া এক্সপ্রেস

🔴 কলকাতা-অমৃতসর এক্সপ্রেস

🔴 হাওড়া-জয়নগর এক্সপ্রেস

🔴 ভাগলপুর-দানাপুর এক্সপ্রেস

🔴 ভাগলপুর-মুজফফরপুর এক্সপ্রেস

🔴 ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস

🔴 ভাগলপুর-রাঁচি ভানাচল এক্সপ্রেস

🔴 মালদা টাউন-পাটনা এক্সপ্রেস

এছাড়াও কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস বেলা ১১:৪৫ এর বদলে কলকাতা স্টেশন থেকে দুপুর ৩টেয় ছাড়বে। হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস সকাল ৮.১৫ র বদলে বিকাল ৪.৫০এ হাওড়া স্টেশন থেকে ছাড়বে। হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস দুপুর ২.০৫ এর বদলে বিকাল ৩.১৫ য় ছাড়বে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস দুপুর ১ টার বদলে বিকাল ৪.১০ এ হাওড়া স্টেশন থেকে ছাড়বে। ভাগলপুর-লোকমান্য তিলক সকাল ৯ টার বদলে বিকাল ৫টায় ভাগলপুর থেকে ছাড়বে। ভাগলপুর-আনন্দবিহার এক্সপ্রেস বেলা ১১.৫০ এর বদলে সন্ধে ৬টায় ভাগলপুর থেকে ছাড়বে। মালদা টাউন-কিউল ইন্টারসিটি এক্সপ্রেস জামালপুর অবধি যাবে। একইসঙ্গে কিউল-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস জামালপুর থেকে ছাড়বে। 

error: Content is protected !!