জর্ডনের বন্দরে বিষাক্ত গ্যাস লিক, মৃত ১২, অসুস্থ ২৫০

ক্রেনের মাধ্যমে জাহাজে ক্লোরিন ভরা ট্যাঙ্ক তুলতে গিয়ে বড় দুর্ঘটনা। ট্যাঙ্ক ফেটে বিষাক্ত ক্লোরিন গ্যাস লিক করে মৃত্যু হলল কমপক্ষে ১২জনের। বিষাক্ত গ্যাস শরীরে গিয়ে অসুস্থ হয়েছেন প্রায় ২৫০জন মানুষ। অকুস্থল জর্ডনের আকবা বন্দর। সেখানে একটি জাহাজে ক্লো্রিন ভর্তি ট্যাঙ্ক লোড করা হচ্ছিল। সেই সময় একটি ট্যাঙ্ক ক্রেন ছিঁড়ে নীচে পড়ে যায়। মুহূর্তে ট্যাঙ্ক ফেটে বিপুল পরিমাণে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে বন্দর চত্বরে।

error: Content is protected !!