```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীর আত্মীয়দের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ হাইকোর্টের

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তারক্ষী বিশ্বম্ভর মণ্ডলের আত্মীয় সহ মোট ১০ জনকে প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় নয়া মোড় ৷ এই মামলায় এদের প্রত্যেকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ আগামী ১ সেপ্টেম্বর তাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বুধবার এই মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের আর্জির প্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তারক্ষী বিশ্বম্ভর মণ্ডলের চাকরিপ্রাপ্ত আত্মীয়-স্বজনদের মধ্যে অরূপ ভৌমিক, পূর্ণ মণ্ডল, অমলেশ রায়, সৌম্যব্রত পণ্ডিতরা আদালতে হাজির হয়েছিলেন । এদের ও বাকিদের ১ সেপ্টেম্বর সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এদের আলাদা আলাদাভাবে জেরা করে হবে কি না তা ঠিক করবে সিবিআই ৷ ২ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি ৷

error: Content is protected !!