```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিলেন আইপিএস কোর্টেশ্বর রাও

কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে হাজিরা দিলেন আইপিএস কোর্টেশ্বর রাও। রাজ্যে কয়লা পাচার কাণ্ডে ইডির সদর দফতরে বাংলার আট আইপিএস আধিকারিককে তলব করা হয়েছিল। গতকাল হাজিরা দেওয়ার কথা ছিল একজন আইপিএস আধিকারিকের, কিন্তু তিনি সময় চেয়েছেন বলে ইডি সূত্রের খবর । এরপরই আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের মুখোমুখি হন কোটেশ্বর রাও । ইডির গোয়েন্দারা দাবি করছেন, এই কোটেশ্বর রাও যখন আসানসোল জোনের দায়িত্বে ছিলেন, সেই সময় কয়লা মাফিয়া অনুপ মাঝি ওরফে লালার ঘর থেকে তল্লাশি অভিযানের পর বেশকিছু নথিপত্র ইডির গোয়েন্দারা পেয়েছিলেন ৷ সেখান থেকেই এই কোটেশ্বর রাও-এর নাম পান তাঁরা ।  কয়লা পাচার কাণ্ডে এর আগেই বাংলার মোট আটজন আইপিএস আধিকারিককে দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয় । এই তালিকায় রয়েছেন, রাজীব মিশ্র, সুকেশ জৈন, জ্ঞানবন্ত সিং, শ্যাম সিং, কোটেশ্বর রাও, এস সেলভামুরগান, তথাগত বসু-সহ মোট আটজন আইপিএস ৷ দিল্লির ইডি দফতরে তলব করা হয়েছে তাঁদের ৷ কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যেই আইপিএস জ্ঞানবন্ত সিংকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা ৷ দিল্লিতে দু’বার ও কলকাতায় একবার জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ৷ রেকর্ড করা হয় তাঁর বয়ান ৷ এস সিলভা মুরগানকেও এর আগে একবার তলব করেছে ইডি ৷

error: Content is protected !!