মুম্বইয়ের দ্যা ললিত হোটেলে বোমাতঙ্কের কথা জানিয়ে হুমকি ফোন

বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে হোটেল ৷ এমন হুমকিই এসেছে বাণিজ্য নগরীর বিখ্যাত ললিত হোটেল কর্তৃপক্ষের কাছে ৷ মঙ্গলবার সকালে এই বোমাতঙ্কের কথা জানিয়ে হুমকি আসে হোটেলে। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হোটেলে ফোন করে ৷ সে হুমকি দেয়, হোটেলের চার জায়গায় বোম রাখা আছে ৷ সেগুলি নিষ্ক্রিয় করতে হলে ৫ কোটি টাকা লাগবে ৷ হোটেল কর্তৃপক্ষ টাকা দিতে অস্বীকার করলে হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও খবর সূত্রের। ওই ব্যক্তির বিরুদ্ধে সাহার থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে হোটেল কর্তৃপক্ষ ৷ সূত্রের খবর, তল্লাশি চালিয়ে হোটেলে কোনও বোমা পাওয়া যায়নি। পুলিশ মামলা দায়ের করেছে এবং তদন্ত চলছে আরও।

error: Content is protected !!