
হাড্ডি-র ফার্স্ট লুক প্রকাশ্যে
নিজের অভিনয় দক্ষতা দিয়ে এর আগে বহুবার দর্শকের মন জয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তবে এবার নিজের সব ছক ভেঙে এক্কেবারে ভিন্ন রূপে পর্দায় নাসতে চলেছেন নওয়াজ। শুরু হতে চলেছে তাঁর অভিনীত পরবর্তী ছবি ‘হাড্ডি’-র শ্যুটিং। তার আগে ছবির নির্মাতারা আজ প্রকাশ্যে আনলেন ছবির প্রথম মশন পোস্টার। যে পোস্টার চমকে দিয়েছে সকলকে। পোস্টারে একজন সুন্দরী গ্ল্যামারস নারী রূপে দেখা যাচ্ছে নওয়াজকে। রূপোলি গাউন, উজ্জ্বল মেকআপে অনবদ্য নারীরূপী নওয়াজ। জানা যাচ্ছে, হাড্ডি একটি রিভেঞ্জ থ্রিলার। প্রথম পোস্টার সামনে আসতেই স্বাভাবিকভাবে এই ছবি নিয়ে উৎসাহী দর্শকমহল। শোনা যাছে, ২০২৩-এ মুক্তি পাবে ছবিটি।

