
বীরভূমের বগটুইয়ে কান্ডে ৮ জনকে গ্রেফতার করল সিবিআই
বীরভূমের বগটুইয়ে অগ্নিসংযোগের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল সিবিআই। এর পাশাপাশি ভাদু শেখ খুনে ঘটনায় ছোট লালন শেখ নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৮ জন অভিযুক্তকে গ্রেফতার করে । আজ, মঙ্গলবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতদের নাম- নূর আলী শেখ, শের আলী শেখ, বিকির আলী শেখ, আসিফ শেখ, নূর আলী শেখ, জসিফ শেখ, বিকির আলী শেখ, সাইদুল শেখ, জামিনুল শেখ এবং ছোট লালন শেখ।

