```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দুধের ট্রাক উল্টে দুধ নয় বের হল একের পর এক আস্ত গরু, অভিনব ‘পাচার’ পুরুলিয়ায়!

ছিল রুমাল, হয়ে গেল বিড়াল! ছিল দুধ হয়ে গেল গরু! রাস্তা দিয়ে যাচ্ছিল আমুলের দুধের ট্রাক, কিন্তু আচমকা সেটি উলটে যাওয়ায় গাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো আস্ত গরু! মঙ্গলবার ভোরে এমনই ঘটনা ঘটেছে পুরুলিয়া-বাঁকুড়া সীমানায় বিশপুরিয়ার কাছে। এমন ঘটনা চাক্ষুস করতে ভিড় জমে যায় স্থানীয়দের। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোরে আমুলের দুধের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুরুলিয়া-বাঁকুড়া সীমানায় বিশপুরিয়ার কাছে ট্রাকটি উলটে যায় বলে জানান স্থানীয়রা। কিন্তু আমুলের দুধের ট্রাকটি উলটে যাওয়ার পর অভিনব দৃশ্য দেখা যায়। উলটে যাওয়ার পর আমুলের দুধের গাড়ির ডালা খুলে যায়। এরপর ভিতর থেকে বেরিয়ে আসে আস্ত গরু। ট্রাকের ভিতরে কেবলমাত্র একটি গরু নয়।  গাড়ির ভিতর থেকে উদ্ধার হল কুড়ি থেকে ২৫টি গরু৷ যার মধ্যে দুর্ঘটনার জেরে মৃত্যু হয় ৫টি গরুর৷ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে দুর্ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় মানুষজন। আহত গরুগুলিকে তাঁরা উদ্ধার করেন। খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এদিকে ঘটনার পর থেকে ট্রাক চালক বেপাত্তা। ট্রাক চালকের খোঁজে তৎপরতা শুরু করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গরুগুলি কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। 

error: Content is protected !!