```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিহার বিধানসভায় সরকারের শক্তি পরীক্ষার দিনই, আরজেডি ২ নেতার বাড়িতে সিবিআই হানা

বিহার বিধানসভায় আরজেডি-জেডিইউ সরকারের শক্তি পরীক্ষার দিনই বিহারে সক্রিয় সিবিআই। আজ, শাসক জোটের শরীক তথা লালু যাদবের দলের দুই শীর্ষ স্থানীয় নেতার বাড়িতে আচমকা হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যেই দুই নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই, তাঁদের একজন হলেন রাজ্যসভা সাংসদ আহমেদ আশফাক করিম ও বিধায়ক সুনিল সিং। ইউপিএ-১ –এ লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন চাকরির বদলে জমি লেনদেন ও বেনিয়ম সংক্রান্ত মামলায় তাঁদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। এই দুই নেতার পাশাপাশি লালুপত্নী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর ব্যক্তিগত সহায়কের বাড়িতেও অভিযান চালাচ্ছে সিবিআই। আজকের দিনে এই অভিযান ফের কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এই মুহূর্তে নীতীশ-তেজস্বীর নবনির্বাচিত সরকারের বিহার বিধানসভায় শক্তিপরীক্ষা চলছে। স্বভাবতই আরজেডি-র তরফে এই অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা বলে কটাক্ষ করা হয়েছে। রাবড়ি দেবী বলেছেন, ‘ আমাদের ভয় দেখাতে সিবিআই-ইডিকে কাজে লাগানো হচ্ছে’।  প্রসঙ্গত, সম্প্রতি সারা দেশেই বিশেষ সক্রিয় হয়ে উঠেছে ইডি ও সিবিআই। মহারাষ্ট্রে সঞ্জয় রাউত, দিল্লিতে মনীশ সিসোদিয়া তথা বাংলায় শাসক দলের পার্থ-অনুব্রত সমেত নানা তদন্তে একাধিক তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলি।

error: Content is protected !!