```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোর অভিনেতা রাহুল কোলির

কিশোর অভিনেতা রাহুল কোলির জীবনাবসান । ‘চেলো শো’ বা ‘দ্য লাস্ট শো’ খ্যাত এই অভিনেতা ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ১৫ বছর বয়সেই প্রয়াত হল৷ ‘চেলো শো’ সিনেমায় অভিনয় করা ৬ শিশু শিল্পীর মধ্যে একজন ছিল রাহুল কোলি ৷ জানা গিয়েছে, রাহুল কোলি বারবার জ্বরে ভুগছিলেন এবং রক্তবমি করছিল ৷ তার পরেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ৷ তার বাবা জানিয়েছেন, আগামী ১৪ অক্টোবর থিয়েটারে গিয়ে ‘চেলো শো’ সিনেমাটি দেখার পরিকল্পনা করেছিলেন ৷ কিন্তু, সিনেমাটি ভারতে বড় পর্দায় আসার আগেই সবশেষ হয়ে গেল ৷ রাহুল কোলির বাবা রামু কোলি বলেন, ‘‘২ অক্টোবর অর্থাৎ, রবিবার সকালে রাহুল ব্রেকফাস্ট করেন ৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই বারে বারে জ্বর আসতে থাকে ৷ সেই সময় তিনবার রাহুল রক্তবমি করেছে ৷ আর তার পর এখন আমাদের সন্তান আর বেঁচে নেই ৷ আমাদের পরিবারটা ভেঙে পড়েছে ৷’’ রাহুল কোলির বাবা-মা জানিয়েছেন, গুজরাতের জামনগরে শেষকৃত্য় সম্পন্ন হবে ৷ ১৪ তারিখ পুরো পরিবার মিলে রাহুল কোলির অভিনীত ‘চেলো শো’ সিনেমাটি রিলিজের দিন দেখবে ৷ ‘চেলো শো’ সিনেমাটি একটি আত্মজীবনীর অংশ ৷ যেখানে গুজরাতের পশ্চিম প্রান্তের প্রাণশক্তিকে তুলে ধরা হয়েছে ৷ সিনেমার শেষে রাহুল কোলিকে স্মরণ করা হবে ৷ রাহুল কোলির পাশাপাশি, ভাভিন রাবারি, বিকাশ বাটা, রিচা মীনা, ভাবেশ শ্রীমালি এবং দীপেন রাভাল ‘চেলো শো’ সিনেমায় অভিনয় করেছে ৷ এই সিনেমাটি ৯৫ তম অ্যাকাডেমি পুরস্কার অর্থাৎ, অস্কারের জন্য ফিচার ফিল্ম বিভাগে ভারত থেকে অফিসিয়াল নমিনেশন পেয়েছে ৷ ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে ‘চেলো শো’ সিনেমাটি মনোনীত হয়েছে ৷

error: Content is protected !!