পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন ৷ মঙ্গলবার দুপুর ১২টা ৬ নাগাদ পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ডাউন লাইনে আগত মেট্রো রেলের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন ওই ব্যক্তি। সূত্রের খবর, চালকের তৎপরতায় ওই যুবককে প্রাণে বাঁচানো গিয়েছে। তবে, গুরুতর ভাবে আহত হয়েছেন ওই যুবক। ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনও কোনও তথ্য জানা যায়নি ৷ ওই যুবককে আপাতত নিজেদের অধীনেই রেখেছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে খবর, আগামী এক ঘণ্টার মধ্যে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। এই ঘটনায় ডাউন লাইনে পরিষেবা বন্ধ করা হয়েছে ৷ ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং আপ লাইনে টালিগঞ্জ থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা চালু রয়েছে ।

error: Content is protected !!