```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের হার বিজেপির, দিল্লির মেয়র পদে জয়ী আপের শেলি ওবেরয়

রাজধানীর মহানাগরিক পদের ভোটাভুটিতে রাম,ধাক্কা খেল বিজেপি। মেয়র হিসেবে নির্বাচিত হলেন আম আদমি পার্টির শেলি ওবেরয়। তিনি বিজেপি প্রার্থী রেখা গুপ্তকে ৩৪ ভোটে হারিয়ে দিয়েছেন। আপ প্রার্থী পেয়েছেন ১৫০ ভোট আর বিজেপি প্রার্থী পেয়েছেন মাত্র ১১৬টি ভোট। মেয়র পদে দলীয় প্রার্থীর জয়ের খবর পেয়েই উ‍ৎসবে মেতে উঠেছেন আপের কর্মী-সমর্থকরা। আবির খেলার পাশাপাশি মিষ্টি বিলিতেও মেতে ওঠেন তাঁরা। দলীয় প্রার্থী শেলি ওবেরয়ের জয়ের পরেই বিজেপিকে বিঁধেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। কটাক্ষের সুরে তিনি বলেন, ‘টাকার থলি নিয়ে ঝাঁপিয়ে পড়েও মেয়র পদে নিজেদের প্রার্থীকে জেতাতে পারেনি। আম আদমি পার্টির কর্মীদের যে টাকা দিয়ে কেনা যায় না, তা আরও একবার প্রমাণ হল।’

error: Content is protected !!