```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নির্ধারিত সময় শেষের আগেই ইডি দফতরে নথি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু নথি চেয়ে পাঠানো হয়েছিল ৷ মঙ্গলবারের মধ্যে সেই নথি জমা দেওয়ার কথা ছিল ৷ নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু নথি চেয়ে পাঠানো হয়েছিল ৷ মঙ্গলবারের মধ্যে সেই নথি জমা দেওয়ার কথা ছিল ৷ কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সূচি শেষ হওয়ার আগেই সল্টলেক সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর দফতরে জমা দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নথিপত্র । নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফে অভিষেকের কাছে যে যে নথি চাওয়া হয়েছিল তা আজ অর্থাৎ মঙ্গলবারের মধ্যে জমা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু এদিন সারাদিন তাঁর তরফে কোনও নথি ইডি দফতরে জমা না পড়ায় বিষয়টি নিয়ে জল্পনা ছড়ায় ৷ এদিন নথি জমা না পড়লে বা আদালতের নির্দেশ অমান্য হলে ইডি আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে বলেও এদিন জানায় হাইকোর্ট ৷ তারপরেই, এদিন রাতে ইডির অফিসে জমা পড়ে অভিষেকের নথি ৷ইডি সূত্রের খবর, এদিন রাত সাড়ে নটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আইনজীবীর তরফে সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডি দফতরে প্রত্যেকটি নথিপত্র জমা দিয়ে আসা হয়েছে । সেই নথির মধ্যে রয়েছে হার্ড কপিও , এছাড়াও ই-মেলও নথি পাঠানো হয়েছে ।

error: Content is protected !!