```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

রাজ্যের দরজায় কড়া নাড়ছে ঘূর্ণিঝড় দানা ৷ তার আগেই বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় । এই বৈঠক থেকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এর মধ্যে যেমন বিভিন্ন দফতর মিলে প্রায় ১০০টি নতুন পদ সৃষ্টির বিষয় রয়েছে । একইভাবে রয়েছে রাজ্যে নতুন সুপার ক্রিটিকাল পাওয়ার প্ল্যান্ট তৈরির বিষয়ও। নবান্ন সূত্রে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে স্বরাষ্ট্র দফতরে নতুন পদ সৃষ্টি করা হয়েছে ৫৭টি, স্বাস্থ্য দফতরে নতুন ১৮টি পদ । এছাড়া পরিবেশ জলসম্পদ ও অন্যান্য দফতরের কিছু পদ রয়েছে । এছাড়া কর্মবন্ধু, পরিবেশ, অর্থ দফতরে নতুন নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে । অন্যদিকে নাবার্ড ও রাজ্য সমবায় ব্যাঙ্ক থেকে রাজ্য সমবায়, কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের ১৫০০ টাকার ঋণ নেওয়ার প্রস্তাবে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা । এছাড়াও দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেডের অধীনে ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট তৈরির ছাড়পত্রও দেওয়া হয়েছে এদিনের বৈঠকে । নিউটাউনে অর্থ তালুক তৈরির জন্য আরও প্রায় সাড়ে তিন একর জমি দেওয়ার প্রস্তাবেও এদিন সিলমোহর দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে । ইতিমধ্যেই সেখানে বেশ কয়েকটি কোম্পানি জমি নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে । এদিকে সরকারি জমি বেহাত হওয়া নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, “অনেক হয়েছে, সরকারি জমি দখল করা মানা যাবে না । অবিলম্বে ব‍্যবস্থা নিতে হবে ।” এদিনের বৈঠকে মুখ‍্যসচিব মনোজ পন্থকে নির্দেশ দিয়েছেন, সরকারি জমি জবরদখলকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে । সরকারি জমি দখল করে কেউ বাড়ি বা অন্য কিছুর নির্মাণ করলে সঙ্গে সঙ্গে আইনি পদক্ষেপ নিতে হবে ।

error: Content is protected !!