```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মধ্যমগ্রামে রাসায়নিকের কারখানায় ভয়াবহ আগুন, মৃত ১, আহত বহু

মধ্যমগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড। মধ্যমগ্রামের বাদু এলাকায় একটি তেলের কারখানায় দুপুরে আগুন লাগে। দ্রুত সেখান থেকে আগুন গোটা কারখানায় ছড়িয়ে যায়। দত্তপুকুর থানার অন্তর্গত চণ্ডীগড়ী এলাকার একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড। দুপুর ১টা নাগাদ হঠাৎই বিকট শব্দ শুনতে পায় এলাকারই মানুষজন এবং তারপরেই দেখে যে এই গোডাউনে আগুন লেগেছে এবং সেই সময় প্রচুর শ্রমিক কাজ করছিল বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় দমকলবাহিনী। কারখানায় আগুন লেগে বেশ কয়েকজন আহত হয়। আহতদের বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কা জনক। একজনের মৃত্যুও ঘটেছে বলে জানা যাচ্ছে। সূত্রে খবর, যিনি মারা গিয়েছেন তাঁর নাম বিশ্বনাথ। এছাড়াও বিধ্বংসী আগুনে ঝলসে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও তিনজন। আবতদের নাম শের আলী, কুলদীপ সিং, জয়দেব কর্মকার। স্থানীয় সূত্রে খবর, বায়ো ডিজেলে রূপান্তরিত করা হত এই কারখানায়।

error: Content is protected !!