```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

টাকা চেয়ে ব্ল্যাকমেল! মহিলা নাম লিখে নিজের বাড়িতেই আত্মঘাতী উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান

নিজের বাড়ি থেকেই উদ্ধার হল উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ৷ গতকাল থেকেই নিখোঁজ ছিলেন এই তৃণমূল নেতা৷ এ দিন সকালে বাড়ির ছাদের চিলেকোঠা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ মৃত সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের বয়স ৬৫৷ গতকাল সকাল থেকেই তিনি নিখোঁজ ছিলেন৷ পুলিশে অভিযোগও দায়ের করেন সত্যজিৎবাবুর পরিবারের সদস্যরা৷ যদিও পরিবার সূত্রে খবর, গতকাল সন্ধের পর কেউ বাড়ির ছাদে যাননি৷ এ দিন সকালে সত্যজিৎবাবুর ঝুলন্ত দেহ চোখে পড়ে পরিবারের সদস্যদের৷ পুলিশ সূত্রে খবর, সত্যজিৎবাবুর বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে৷ সেখানে তিনি এক মহিলার নাম করে তাঁকে ব্ল্যাকমেল করার চাঞ্চল্যকর অভিযোগ করেছেন৷ ওই মহিলা বিপুল টাকা চেয়ে তাঁকে চাপ দিতেন বলে ওই সুইসাইড নোটে উল্লেখ করেছেন সত্যজিৎবাবু৷ এই সুইসাইড নোটের লেখা সত্যিই সত্যজিৎবাবুর কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷ ঘটনার খবর পাওয়ার পরই নোয়াপাড়া থানার পুলিশ এসে তৃণমূল নেতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ যদিও কী কারণে সত্যজিৎ বাবু এমন চরম সিদ্ধান্ত নিলেন তা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ৷

error: Content is protected !!