```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিজাপুরে ২০ কেজি আইইডি উদ্ধার

ছত্তিশগড়ের বস্তারের বিজাপুরে 20 থেকে 22 কেজি ওজনের একটি আইইডি উদ্ধার হয়েছে ৷ মাওবাদীদের বড়সড় বিস্ফোরণের ছক বানচাল করে দিলেন সিআরপিএফ জওয়ানরা ৷ সিআরপিএফ জওয়ানরা লাগাতার মাওবাদী বিরোধী অভিযান চালাচ্ছেন ৷ তারই অংশ হিসাবে সেন্ট্রাল ফোর্সের 196তম ব্যাটালিয়নের জওয়ানরা উসুর থানা এলাকায় তল্লাশি অভিযানে বেরিয়েছিলেন ৷ তল্লাশির সময় সোমবার সকাল সাড়ে 7টার দিকে জওয়ানরা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) শনাক্ত করেন । এই আইইডিটি একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামে রাখা ছিল । মনে করা হচ্ছে, সোমবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণের পরিকল্পনা ছিল ৷ তার আগে জওয়ানরা অভিযানে আইইডি উদ্ধার করতে সফল হন ।

error: Content is protected !!