```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বাড়ির অমতে প্রেম, বোনকে পাহাড় থেকে ধাক্কা দাদার

অবশেষে পরিবারের সম্মান রক্ষার নামে 17 বছর বয়সি নাবালিকা বোনকে 200 ফুট পাহাড় থেকে ফেলে দিল দাদা ৷ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার ওয়ালাজ এলাকার ঘটনা ৷ ইতিমধ্যেই, অভিযুক্ত দাদাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত চলছে ৷ জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এলাকার একটি যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মৃত নাবালিকার ৷ দু’জনেই জালনা জেলার অম্বাদ তালুকের শাহগড় এলাকার বাসিন্দা ৷ বিষয়টি জানাজানি হতেই দু’জনের সঙ্গে কথাও বলে পরিবারের লোকজন ৷ সম্পর্কে ইতি টানার নির্দেশ দেওয়া হয় মেয়ের পরিবারের তরফে ৷ এমনকী, ছেলেটির বিরুদ্ধে থানায় অভিযোগও জানানো হয় ৷ এরপর পরিবারের তরফে চাপ আশায় বাড়ি ছেড়ে পালিয়ে যায় নাবালিকাটি ৷ শাহগড় থানায় পরিবারের বিরুদ্ধে অভিযোগও জানায় সে ৷ অবশেষে, 10-15 দিন বাড়ি ফিরে আসে ৷ এরপর তাকে মামার বাড়িতে পাঠিয়ে দেয় নাবালিকার পরিবার ৷ গত 8 দিন ধরে মামা তানাজি ও মামাতো দাদা ঋষিকেশের সঙ্গে ছিল নাবালিকা ৷ পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে বেড়াতে যাওয়ার নাম করে তাকে খাওড়া পাহাড়ে নিয়ে যায় দাদা ঋষিকেশ ৷ সেই পাহাড় থেকে বোনকে ঠেলে ফেলে দেয় সে ৷ প্রাথমিক তদন্তে ঘটনাটি নিছকই নিজের প্রাণ নেওয়ার ঘটনা বলে মনে করা হয় ৷ পরে কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ান নেওয়ার পর পুরো ঘটনাটি পরিষ্কার হয়ে যায় পুলিশের ৷ এরপর অভিযুক্ত দাদাকে গ্রেফতার করে পুলিশ ৷ ঘটনার তদন্ত এখনও চলছে ৷ পুলিশ ইন্সপেক্টর কৃষ্ণা শিন্ডের অধীনে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ওয়ালাজ পুলিশ ৷

error: Content is protected !!