```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিল্লি বিধানসভা ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি মাসেই দিল্লির বিধানসভা ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ মঙ্গলবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, 5 ফেব্রুয়ারি অর্থাৎ একদিনেই দিল্লির বিধানসভা নির্বাচন হবে ৷ 70টির মধ্যে 58টি আসন সাধারণ এবং 12টি আসন তফশিলি জাতির জন্য সংরক্ষিত ৷ চলতি বছরের 23 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৷ ভোটগণনা 8 ফেব্রুয়ারি ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, 10 জানুয়ারি নোটিশ জারি করা হবে ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 17 জানুয়ারি ৷ স্ক্রুটিনি 18 জানুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি ৷ এরপর 5 ফেব্রুয়ারি ভোট এবং ফল ঘোষণা 8 ফেব্রুয়ারি ৷ পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে 10 ফেব্রুয়ারির মধ্যে ৷ দিল্লি বিধানসভার সঙ্গে একই দিনে উপ-নির্বাচন হবে উত্তরপ্রদেশের মিল্কিপুর বিধানসভায়, তামিলনাড়ুর ইরোদ বিধানসভা আসনে ৷ এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “সব রাজনৈতিক দলের সদস্যেরই সমানভাবে পরীক্ষা করা হবে ৷ আমরা এই বিষয়ে কোনও বিভাজন করি না ৷” মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের নাম উল্লেখ না করে তিনি বলেন, “একজনের হেলিকপ্টার পরীক্ষা করায় গত নির্বাচনে হইচই হয়েছিল ৷ কুৎসিত ভাষা ব্যবহার করা হয়েছিল ৷ কোথাও কোথাও তো নির্বাচনী আধিকারিকদেরও হুমকি দেওয়া হয় ৷ এই অবস্থাতেও আমরা নিজেদের আটকে রাখি ৷ ভোট প্রচার যেন শিষ্টাচার ও সভ্যতা মেনে হয়, এর দায়িত্ব তারকা প্রচারকদের এবং যাঁরা এই ভোটপ্রচারের সঙ্গে যুক্ত, তাঁদের ৷ কেউ মহিলাদের বিষয়ে যা খুশি তাই বলে দেন ৷ এক্ষেত্রে আমাদের অবস্থান কঠোর হবে ৷ মহিলাদের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা, শিশুদের ভোটে ব্যবহার করলে আমরা কড়া পদক্ষেপ করব ৷ এটা আমাদের সতর্কবার্তা ৷” দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা থেকে নাম বাদ নেওয়া বিতর্ক তৈরি হয়েছে ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, “ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া, ইভিএম, ভোটগ্রহণ কেন্দ্র, ফর্ম 17(সি), ভোট গণনা-সহ 70টি পর্যায়ে এই সব ক্ষেত্রে প্রার্থীরা আমাদের সঙ্গে থাকেন ৷ ভোটার তালিকা তৈরির সময় নিয়মিত বৈঠক হয় ৷ ফর্ম 6 ছাড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া সম্ভব নয় ৷ বিএলএ (বুথ লেভেল এজেন্ট) নিযুক্ত করার অধিকার সব রাজনৈতিক দলের রয়েছে ৷ যে কোনও দাবি, আপত্তি উঠলে তা সব রাজনৈতিক দলকে জানানো হয় ৷ ওয়েবসাইটে ড্রাফট দেওয়া হয় ৷ ফর্ম 7 ছাড়া ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া সম্ভবই নয় ৷ কারও মৃত্যু হলে এজেন্টের মাধ্যমে সেই মৃতের শংসাপত্র আমাদের কাছে রাখি ৷”

error: Content is protected !!