```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অল্পসংখ্যক পড়ুয়া থাকা স্কুলগুলি মিলিয়ে দেওয়া হবে, জানালেন শিক্ষামন্ত্রী  

অল্পসংখ্যক পড়ুয়া থাকা স্কুলগুলিকে মিলিয়ে দেওয়া অর্থাৎ, মার্জ করে দেওয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ ব্রাত্য বসু বলেন, “অনেক স্কুলেই ছাত্রছাত্রী নেই ৷ ফিরহাদ হাকিমের সঙ্গে আমার এই বিষয় কথা হয়েছে ৷ ওঁর এলাকার দু’টি স্কুলকে মার্জ করানো হবে ৷ এমন আরও বেশ কিছু স্কুলকে মার্জ করানো হবে ৷ তবে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের কাজ নির্ভুল আমি বলতে পারি না ৷ তাই ওই রিপোর্ট আমাকে দেখতে হবে ৷” উল্লেখ্য, প্রাথমিক-উচ্চ প্রাথমিকস্তরে গতবারের থেকে এবছর স্কুল ছুটের সংখ্যা কমেছে ৷ কিন্তু, মাধ্যমিকস্তরে তা প্রায় নয় শতাংশ বেড়েছে ৷ এর কারণ হিসেবে কেন্দ্রকেই দায়ী করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ৷ তিনি বলেন, “আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছিলাম দশম শ্রেণি পর্যন্ত মিড-ডে মিলের ব্যবস্থা করতে ৷ কারণ, অনেক সময় হয় অষ্টম শ্রেণী পর্যন্ত তারা খাবার পায় স্কুলে ৷ নবম-দশম শ্রেণীতে স্কুলে আর খাবার পায় না ৷ সেক্ষেত্রে অনেক গরিব পরিবারেই সমস্যা তৈরি হয় ৷” তবে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার কোনও সিদ্ধান্ত নেবে না ৷ কমসংখ্যক পড়ুয়া থাকা স্কুলগুলিকে মেলানোর আগে শিক্ষা দফতর নিজেরা একটি সমীক্ষা করছে ৷ সেই সমীক্ষার কাজও শেষের পথে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ৷ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে পাশে নিয়ে তিনি বলেন, “ববির (ফিরহাদ হাকিম) সঙ্গেও আমার কথা হয়েছে ৷ ওঁর এলাকার দু’টি স্কুল মার্জ করে দেওয়া হবে ৷” সম্প্রতি শিক্ষামন্ত্রকের একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ্য হয়েছে ৷ কেন্দ্রের সেই রিপোর্ট অনুযায়ী, রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে স্কুলছুটের হার শূন্য ৷ কিন্তু, মাধ্যমিকস্তরে অর্থাৎ, নবম-দশমে স্কুলছুটের হার 17.85 শতাংশ ৷ কিন্তু, কেন্দ্রের এই সমীক্ষাকে পুরোপুরি ভরসা করছে না রাজ্য সরকার ৷ তাই রাজ্যের শিক্ষা দফতর ইতিমধ্যে একটি সমীক্ষা শুরু করেছে ৷ যেখানে দেখা হবে, স্কুল প্রতি পড়ুয়া ও শিক্ষক কত রয়েছে ৷ সেই অনুপাতে অল্পসংখ্যক পড়ুয়া ও শিক্ষক থাকা স্কুলগুলিকে মিলিয়ে দেওয়া হবে ৷

error: Content is protected !!