```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গোপন ক্যামেরায় অযোধ্যায় রাম লালার ছবি তুলে আটক যুবক

চশমায় গোপন ক্যামেরা লাগিয়ে রাম মন্দিরের ভিতরে রাম লালার ছবি তোলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ যদিও কিছুক্ষণের মধ্যে ধরা পড়ে যায় তাঁর চালাকি ৷ ঘটনাটি নজরে আসতেই তাঁকে আটক করেন মন্দিরের নিরাপত্তারক্ষীরা ৷ পরে অবশ্য জিজ্ঞাসাবাদ করে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে ৷ কিন্তু, বছরের শুরুতে রাম মন্দিরের নিরাপত্তায় এতো বড় গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন ৷ জানা গিয়েছে, গুজরাতের ভাদোদরার বাসিন্দা জানি জয়কুমার ৷ পেশায় ব্যবসায়ী ৷ বছরের শুরুতে স্ত্রী’কে নিয়ে ভগবান রামের দর্শন করতে অযোধ্যায় আসেন ৷ সোমবার বিকেল 3টে নাগাদ মন্দিরের সিংহদুয়ারের ভিতরে প্রবেশ করেন তিনি ৷ অভিযোগ, সেই সময় অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি চশমার গোপন ক্যামেরা দিয়ে ভগবান রামের ছবি তোলেন তিনি ৷ এসপি সিকিউরিটি বলরামচারি দুবে জানান, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন চশমাটির মূল্য প্রায় 50 হাজার টাকা ৷ বেশ কয়েকটি ছবি তোলার পর বিষয়টি নজরে আসে এসএসএফ নিরাপত্তারক্ষী অনুরাগ বাজপেয়ির ৷ অভিযুক্ত যুবকের ক্যামেরার ফ্ল্যাশ লাইট দেখে সন্দেহ হয় তাঁর ৷ সঙ্গে সঙ্গে মন্দিরের অ্যালামও বেজে ওঠে ৷ মন্দিরে উপস্থিত পুলিশকর্মীদের খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে অভিযুক্তকে আটক করে ৷ তল্লাশি চালানো হয় ৷ জিজ্ঞাসাবাদে জানা যায়, গোপন ক্যামেরার সাহায্যে রাম লালার বেশ কয়েকটি ছবি তুলেছেন তিনি ৷ জানা গিয়েছে, যুবকের কোনও ক্রিমানাল রেকর্ড না-থাকায় জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷

error: Content is protected !!