```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে প্রশান্ত কিশোর

আমরণ অনশনের মধ্যে শারীরিক অবস্থার অবনতি প্রশান্ত কিশোরের ৷ মঙ্গলবার সকালে তাঁকে পাটনার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সোমবার জেল থেকে ফিরে তিনি বিশ্রাম নিচ্ছিলেন ৷ এরপর তাঁর শরীর আরও খারাপ হতে শুরু করে ৷ এরপর এদিন সকালে তাঁকে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, জন সূরয পার্টি সূত্রে খবর, দলের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরকে মেদান্তা হাসপাতালের আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে ৷ ডাঃ প্রধান বলেন, “তিনি গত পাঁচ দিন শুধু জল খেয়ে রয়েছেন ৷ কোনও খাবারদাবার না খাওয়ার ফলে তিনি দুর্বল হয়ে পড়েছেন ৷ এছাড়া পেটে সংক্রমণও রয়েছে ৷ আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে মেদান্তা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ৷” এদিন হাসপাতালে যাওয়ার সময় সাংবাদিকদের পিকে বলেন, “আমি জল খেয়েছি ৷” সম্প্রতি বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)-এর পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে ৷ এর প্রতিবাদে আন্দোলনে নেমেছেন পরীক্ষার্থীরা ৷ তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন একদা ভোটকুশলী পিকে ৷ গত 2 জানুয়ারি থেকে তিনি ছাত্রদের সমর্থনে আমরণ অনশন শুরু করেছেন ৷ তাঁর দাবি ছিল, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এসে ছাত্রদের সঙ্গে দেখা করুন ৷ কিন্তু তা হয়নি ৷ উল্টে সোমবার ভোররাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ পরে তিনি জামিন পান ৷ ছ’দিন ধরে অনশনের পর সোমবার গভীর রাত থেকে জন সূরয পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ মেদান্ত হাসপাতালের চিকিৎসক অজিত প্রধানের নেতৃত্বে একটি চিকিৎসকদের দল তাঁর বাড়িতে এসে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে ৷ এরপরই কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ শারীরিক দুর্বলতা, জলবিয়োজন এবং পেটে সংক্রমণের কারণে পিকে-কে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

error: Content is protected !!