```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সইফ আলি খানের ওপর হামলায় গ্রেফতার ১, চলছে জিজ্ঞাসাবাদ 

সইফ আলি খানের ওপর হামলার ঘনটায় মুম্বই পুলিশের জালে এক ব্যক্তি ৷ ইতিমধ্যেই তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷ গতকালই মুম্বই পুলিশ জানিয়েছিল, অভিনেতার ওপর যে হামলা চালিয়েছে তাকে শেষবার বান্দ্রা স্টেশনের কাছে দেখা গিয়েছিল ৷ এরপরেই চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ ৷ সিসিটিভি ফুটেজে অভিযুক্তের ছবি দেখে শুরু হয় খোঁজ ৷ এরপর শুক্রবার সকালে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ ৷ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে থানায় ৷ এই ব্যক্তিই কি আসল দোষী ? এক কোটি টাকা চেয়ে এই ব্যক্তিই কি সইফের ওপর হামলা চালিয়েছে ? নাকি অভিযুক্তের সঙ্গে যুক্ত ছিলেন ? একাধিক প্রশ্নের উত্তর পাওয়া যাবে পুলিশি জিজ্ঞাসাবাদের পরেই ৷

error: Content is protected !!