```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উত্তপ্ত মোথাবাড়ি! মালদার জেলাশাসক-পুলিশ সুপারের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মালদার মোথাবাড়ির ঘটনায় জেলাশাসক ও পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট । বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে আগামী বৃহস্পতিবার এই রিপোর্ট দিতে হবে । মালদার মোথাবাড়ির ঘটনায় আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তভ বাগচী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ৷ আবেদন জানান, ওই এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনে কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী মোয়াতেন করা হোক । একটি বিশেষ সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ওই আইনজীবীর । উল্লেখ্য, এদিন সকালেই আইনজীবী ও বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন এই নিয়ে ৷ তিনি জানান মালদার মোথাবাড়িতে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে । এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে নির্দেশ দিক আদালত ।

error: Content is protected !!