```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পরপর দুবার জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার, রিখটার স্কেলে ৭.২

পরপর দু’বার জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ মায়ানমার ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানা গিয়েছে, মায়ানমার শুক্রবার বেলা ১১টা ৫০মিনিট নাগাদ (ভারতীয় সময়) হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২ ৷ আর তার ঠিক ১০ মিনিট পর অর্থাৎ বেলা ১২টা নাগাদ (ভারতীয় সময়) মায়ানমারে অনুভূত হওয়া ভূ-কম্পের মাত্রা ৭.০৷ ভূ-কম্পন অনুভূত হয়েছে বাংলার একাধিক জায়গায় ৷ আজকের সকালে হওয়া ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দেশের অন্যতম প্রধান শহর থেকে কয়েক কিলোমিটার দূরে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রচুর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। পুরো এলাকায় একের পর এক আফটার শক অনুভূত হচ্ছে। পাশাপাশি, এদিন ভূমিকম্প অনুভূত হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও ৷ রিখটার স্কেলে যার মাত্রা ৭.৭ ৷ শহরের একাধিক বড় বড় বিল্ডিংয়ের অবস্থা ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ দেখা গিয়েছে, থাইল্যান্ডের রাজধানীতে ভূমিকম্পের ফলে বিল্ডিংগুলি কাঁপতে শুরু করে ৷ জার্মানির জিএফজেড সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, এই কম্পন ১০ কিলোমিটার গভীরে ছিল এবং এর কেন্দ্রস্থল ছিল প্রতিবেশী মায়ানমার ৷ এদিনের ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে, কম্পন চলাকালীন কিছু বহুতল ভবনের সঞ্চিত জল উপচে পড়তে থাকে ৷ তড়িঘড়ি দুলতে থাকা বিল্ডিং থেকে সকলকে বেরিয়ে যেতে নির্দেশ দেওয়া হয় ৷ দ্য গ্রেটার ব্যাংকক অঞ্চলে ১ কোটি ৭০ লক্ষেরও বেশি মানুষ বসবাস করেন, যাঁদের অনেকেই বহুতল অ্যাপার্টমেন্টে থাকেন ৷ ঘনবসতিপূর্ণ এই বহুতল ও হোটেলগুলি থেকে ভয়ে স্থানীয়রা বেরিয়ে আসতে থাকেন। তবে, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

https://twitter.com/NCS_Earthquake/status/1905510943599051262

error: Content is protected !!