```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবারেও বৃষ্টির পূর্বাভাস বঙ্গে ৷ শুক্রবার পর্যন্ত বাড়তে পারে বৃষ্টির পরিমাণ ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ সেই সঙ্গে, 30 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ৷ মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের আকাশ থাকবে মেঘলা ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি ও 27 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের 8 জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ৷ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বুধবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা-সহ পশ্চিমের বেশ কয়েকটি জেলায় অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে ৷ বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ তবে, বৃষ্টিপাতের কারণে বুধবার থেকে তাপমাত্রা নামতে পারে । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে 2-3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তাপমাত্রার পারদ ৷ অন্যদিকে, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ সেই সঙ্গে, 30 থেকে 50 কিলোমিটার বেগে থাকবে দমকা হাওয়া ৷ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বুধবার থেকে তাপমাত্রার পারদ পতনের সম্ভাবনা রয়েছে ৷

error: Content is protected !!