৫৮ ঘণ্টার বিশ্বরেকর্ড চুমুও বাঁচাতে পারল না সম্পর্ক! ১২ বছর পর বিচ্ছেদ সেই দম্পতির

একটানা ৫৮ ঘণ্টা ৩৫ মিনিট ৫৮ সেকেন্ড চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন তাঁরা। বিশ্বজুড়ে ভালোবাসার প্রতীক হয়ে উঠেছিল থাইল্যান্ডের দম্পতি Ekkachai Tiranarat ও Laksana Tiranarat। কিন্তু সেই সম্পর্কই এবার ভাঙনের মুখে। দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই যুগল।২০১৩ সালে ‘Longest Kiss’ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন তাঁরা। নিয়ম অনুযায়ী, এক মুহূর্তের জন্যও ঠোঁট আলাদা করা যেত না। এমনকি জলপান বা বাথরুমে যাওয়ার সময়ও চুম্বন চালিয়ে যেতে হত। সেই অসম্ভবকে সম্ভব করেই বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছিলেন তাঁরা।এর আগেও ২০১১ সালে ৪৬ ঘণ্টার বেশি সময় ধরে চুম্বন করে রেকর্ড গড়েছিলেন এই দম্পতি। পরে নিজেরাই সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করেন।সম্প্রতি এক সাক্ষাৎকারে এক্কাচাই জানান, তাঁদের সম্পর্ক এখন আর আগের মতো নেই। দু’জনে মিলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিক্ততা নয়, বরং পারস্পরিক সম্মান রেখেই আলাদা পথে হাঁটছেন তাঁরা। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে যৌথভাবে দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন।এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা। অনেকে মজা করে লিখেছেন, “৫৮ ঘণ্টার চুমুও যদি সম্পর্ক বাঁচাতে না পারে, তাহলে আর কী পারে!” আবার কেউ কেউ এই ঘটনাকে বাস্তব জীবনের কঠিন সত্য বলেও ব্যাখ্যা করছেন।উল্লেখ্য, পরে গিনেস কর্তৃপক্ষ ‘Longest Kiss’ বিভাগটি বন্ধ করে দেয়। তবুও ইতিহাসের পাতায় আজও উজ্জ্বল হয়ে রয়েছে এই দম্পতির নাম।

error: Content is protected !!