```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত গুয়াহাটি-বিকানের এক্সপ্রেসের ১২টি বগি

উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা৷ লাইনচ্যুত ১৫৬৩৩ গুয়াহাটি-বিকানের আপ এক্সপ্রেস ৷ জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমোহনির কাছে ঘটনাটি ঘটেছে ৷ রেলের তরফে জানানো হয়েছে যে ১২টি বগি লাইনচ্যূত হয়েছে ৷ বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ এখনও পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, তাতে বহু যাত্রী আহত হয়েছেন ৷ এখনও কোনও মৃত্যুর খবর মেলেনি ৷ রেলের তরফে উদ্ধার

কাজ শুরু হয়েছে ৷ ঘটনাস্থলে রিলিফ ট্রেন ও মেডিক্যাল ভ্যান নিয়ে হাজির হয়েছেন আলিপুরদুয়ারের ডিআরএম ও এডিআরএম৷ জলপাইগুড়ির পুলিশ সুপারও ঘটনাস্থলে গিয়েছেন ৷ অসমর্থীত সূত্রে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ তাঁদের নাম-পরিচয় এখনও জানা যায়নি ৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ যাঁদের আঘাত গুরুতর তাঁদের উত্তরবঙ্গ

মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে ৷আহত এক যাত্রী জানিয়েছেন, হঠাৎ করেই ধাক্কা অনুভব করেন ৷ তার পর আর কিছু মনে নেই ৷ পরে দেখেন যে ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যূত হয়ে পড়ে রয়েছে ৷

error: Content is protected !!