```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

টেস্ট সিরিজ জয়ের পথে দক্ষিণ আফ্রিকা!

দুই ওপেনারকে হারিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতে বেকায়দায় পড়েছিল ভারত৷ তবে, ঋষভ পন্থ এবং অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে ভর করে ১৯৮ রানে পৌঁছয় ভারত ৷ সেঞ্চুরি করেন ঋষভ পন্থ ৷ প্রাথমিক ধাক্কা কাটিয়ে ম্যাচের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ছন্দে ফিরেছিল ভারত ৷ তবে দু’শোর গণ্ডি ছুঁতে পারেনি টিম ইন্ডিয়া ৷ তবে দুরন্ত সেঞ্চুরি করেন উইকেটকিপার-ব্যাটার পন্থ ৷ শেষ পর্যন্ত ১০০ রানে অপরাজিত থাকেন এই বাঁ-হাতি ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম শতরান করলেন পন্থ ৷ তাঁর ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকার সামনে ২১২ রানের টার্গেট দিল ভারত ৷ ১৩ রানের লিড নিয়ে বুধবার দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খায় টিম কোহলি ৷ দুই ওপেনার লোকেশ রাহুল এবং ময়াঙ্ক আগরওয়ালকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷ অধিনায়ক কোহলি এবং চেতেশ্বর পূজারা দলের স্কোর ৫০-এর উপরে নিয়ে যান ৷ ২ উইকেট হারিয়ে ৫৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত ৷ দিনের শুরুতেই ৯ রান করেই প্যাভিলিয়নে ফেরেন পূজারা ৷ পরে রাবাদার বলে ডিন এলগারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রাহানে ৷ এরপর ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন অধিনায়ক কোহলি ৷ দু’জনের ব্যাটে ৩১তম ওভারে ভারতের লিড একশোর গণ্ডি পার করে ৷ এরপর ৩৬তম ওভারে ভারতের দলগত ইনিংস তিন অঙ্কের ঘরে পৌঁছয় ৷ কোহলি ২৯ রান করেন ৷ ভারতীয় ইনিংসের তৃতীয় সর্বোচ্চ স্কোর মিস্টার অতিরিক্ত ২৮ ৷ মার্কো জ্যানসেন ৩৬ রান দিয়ে চারটি উইকেট নেন ৷ এছাড়া কাগিসো রাবাদা ও নুঙ্গি এনগিদি ৩টি করে উইকেট নেন ৷ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল না-হলেও দিনের শেষে ভাল জায়গায় দক্ষিণ আফ্রিকা ৷ ক্যাপ্টেন ডিন এলগার ও পিটারসেনের লড়াইয়ে তৃতীয় দিনের শেষে দু’উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে প্রোটিয়াবাহিনী ৷ ৪৮ রানে অপরাজিত পিটারসেন ৷ ৩০ রানে আউট হয়েছেন ক্যাপ্টেন এলগার ৷ জয়ের জন্য ১১১ রান দরকার দক্ষিণ আফ্রিকার ৷ কোহলিদের জিততে হলে নিতে হবে ৮ উইকেট ৷ তিন টেস্টের সিরিজ ১-১ অবস্থায় কেপটাউনে নেমেছে দুই দল ৷ সুতরাং যারা এই টেস্ট জিতবে, তারাই সিরিজ পকেটে পুরবে ৷

error: Content is protected !!