```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

১৮ বছরের সম্পর্কে ইতি, রজনী-কন্যা ঐশ্বর্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা ধনুষের

এবার ১৮ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন অভিনেতা ধনুষ ৷ তিনি ঘোষণা করেছেন যে, তিনি ও তাঁর স্ত্রী ঐশ্বর্য আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৷ মেগাস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্য একজন চিত্র পরিচালক ও প্লেব্যাক সিঙ্গার ৷ বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা টুইটারে জানিয়ে ধনুষ লিখেছেন, “বন্ধু, দম্পতি, বাবা-মা ও একে-অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে ১৮ বছর একসঙ্গে ছিলাম ৷ আজ আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখান থেকে আমাদের পথটা আলাদা হয়ে গিয়েছে ৷ ঐশ্বর্য ও আমি দম্পতি হিসেবে আর একসঙ্গে থাকব না বলে সিদ্ধান্ত নিয়েছি ৷ আরও ভাল থাকার জন্য নিজেরা পৃথক ব্যক্তিত্ব হিসেবে নিজেদের বোঝার জন্য সময় নেব ৷” বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা টুইটারে জানিয়ে ধনুষ লিখেছেন, “বন্ধু, দম্পতি, বাবা-মা ও একে-অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে ১৮ বছর একসঙ্গে ছিলাম ৷ আজ আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখান থেকে আমাদের পথটা আলাদা হয়ে গিয়েছে ৷ ঐশ্বর্য ও আমি দম্পতি হিসেবে আর একসঙ্গে থাকব না বলে সিদ্ধান্ত নিয়েছি ৷ আরও ভালো থাকার জন্য নিজেরা পৃথক ব্যক্তিত্ব হিসেবে নিজেদের বোঝার জন্য সময় নেব ৷ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা করবেন আর এই ঘটনা কাটিয়ে ওঠার জন্য সময় দেবেন ৷” এই একই বিবৃতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন ঐশ্বর্য ।

error: Content is protected !!