```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘ডাক্তারদের ভারতনাট্যম দেখার জন্য মানুষ যাচ্ছে না’, কটাক্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

আরজিকরের প্রতিবাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন অব্যাহত রয়েছে। যার ফলে সমস্যায় পড়ছেন রোগীরা। এনিয়ে শাসকদলের নেতারা জুনিয়রদের লাগাতার আক্রমণ করে চলেছেন। এবার ডাক্তারদের আন্দোলনের তীব্র সমালোচনা করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে রোগীদের বিপাকে ফেলার জন্য ডাক্তারদের দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন। এছাড়াও তৃণমূল নেতাদের সুরেই ডাক্তারদের আন্দোলনের আন্দোলনের পিছনে অতি বামেদের যোগ রয়েছে দাবি করেছেন অভিজিৎ। একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকার অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসহায় রোগীদের পক্ষে সওয়াল করে বলেন, ‘রোগীরা হাসপাতালে আসছেন অথচ ভর্তি হতে পারছেন না। এতে ডাক্তাররা নিজেদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন।’ কেন ডাক্তারদের এই আন্দোলন সেই প্রসঙ্গে ব্যাখ্যা করতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম না করে বামেদের দিকেই আঙুল তুলেছেন। তিনি বলেছেন, ‘ডাক্তারদের এই আন্দোলনের পিছনে একটি রাজনৈতিক দল জড়িত রয়েছে আমি তার নাম করছি না। ডাক্তাররা যতই নিজেদের অরাজনৈতিক বলুন না কেন এরা অরাজনৈতিক নন। এদের পিছনে আছে একটা মোটামুটি প্রতিষ্ঠিত দল রয়েছে। সিপিএমের কিছু অংশ আর অতি বাম কিছু অবয়বহীন গোষ্ঠী তারাই ডাক্তারদের আন্দোলনকে চালাচ্ছে।’ উল্লেখ্য, আরজি করের প্রতিবাদে ডাক্তারদের আন্দোলন শুরুর দিকে তাঁরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে গো ব্যাক স্লোগান দিয়েছিলেন। এ প্রসঙ্গে অভিজিৎ বলেন, ‘ এরা নিজদের স্বার্থে আন্দোলনকে চালিত করতে গিয়ে আমাকে গো ব্যাক বলেছে অথবা আমাদের অন্য কাউকে গো ব্যাক বলেছে। অথচ সিপিএমের বহু নেতাদের বা নকশালদের বেশ কয়েকজন নেতাকে তাদের আন্দোলনে দেখা গিয়েছে।’ ডাক্তারদের এই আন্দোলনকে জনবিরোধী সিদ্ধান্ত বলে তিনি মন্তব্য করেছেন। একই সঙ্গে দাবি করেছেন, এটি আদালতে এক মিনিটের মধ্যে স্টে হয়ে যাবে। এদিকে, ডাক্তারদের চাকরি থেকে বাদ দেওয়া হবে কিনা সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা যায়। তিনি বলেন, ‘আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় এতদূর যাবেন। এখনও তাঁর মানবিক মুখ দেখা যায়। তবে ডাক্তাররা ভুল করছেন। এটা কোন আন্দোলনই হচ্ছে না। তাদের আন্দোলন অন্ধকার গলিতে ঢুকে পড়েছে । মনে রাখতে হবে যে মানুষ নির্যাতিতার বিচার চাইছে ডাক্তারদের ভারতনাট্যম দেখার জন্য মানুষ যাচ্ছে না।’

error: Content is protected !!