```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কাশ্মীরের সোনমার্গে জঙ্গি হামলায় মৃত ৭

সোনমার্গের গান্দরবলের নির্মীয়মান এক সুড়ঙ্গে জঙ্গি হামলায় এক চিকিৎসক সহ প্রাণ হারিয়েছেন ৭ জন ৷ হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার শাখা টিআরএফ ৷ সংবাদসংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, এই হামলার মাস্টারমাইন্ড তথা টিআরএফ প্রধান সাজ্জাদ গুল পাকিস্তানে বসে পুরো ঘটনার ছক কষেছিল ৷ সংগঠনের স্থানীয় মডিউল রবিবার সন্ধ্যায় হামলা চালায় ৷ তদন্ত শুরু করেছে এনআইএ ৷ ২-৩ জন সদস্যকে এই হামলায় ব্যবহার করা হয় বলে দাবি সংগঠনের ৷ এর জন্য গত একমাস ধরে ঘটনাস্থলের রেইকি করা হয় বলেও জানা গিয়েছে ৷ মূলত, গত দেড় বছর ধরে কাশ্মীরি পণ্ডিত, শিখ ও কাশ্মীরের বাসিন্দা নয়, এমন ব্যক্তিদের নিশানা করে হামলা চালিয়েছে পাকিস্তানের এই জঙ্গি সংগঠনটি ৷ তবে এই প্রথম সে পথ থেকে সরে এসে নির্মীয়মান এক সুড়ঙ্গে হামলা চালিয়েছে তারা ৷ এই ঘটনায় এক চিকিৎসক সহ ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে ৷

error: Content is protected !!