```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মধ্যপ্রদেশের নার্সিং ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু দিল্লিতে

দিল্লিতে মৃত্যু হল মধ্যপ্রদেশের এক নার্সিং ছাত্রীর। অশোক নগরে নিজের পিজিতেই মৃত্যু হয় ওই ছাত্রীর। ২২ বছরের এই নার্সিং ছাত্রীর মৃত্যু ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে জল্পনা। রবিবার পিজির অন্য মহিলারা তাঁকে নিজের ঘরে অচৈতন্য অবস্থায় দেখেন। খবর পেয়ে দ্রুত সেখানে আসে পুলিশ। তারা এসে দেখেন ঘর ভিতর থেকে বন্ধ অবস্থায় রয়েছে। এরপর দরজা ভেঙে পুলিশ ঘরে ঢুকে মহিলাকে উদ্ধার করে। জানা গিয়েছে ওই ছাত্রী মধ্যপ্রদেশের বাসিন্দা। সে তাঁর এই ঘরে আরও দুজনের সঙ্গে থাকত। তবে রাখি বন্ধন উপলক্ষ্যে তাঁরা নিজেদের বাড়িতে গিয়েছিল। স্থানীয় হাসপাতালে ছাত্রীর দেহ নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহ ময়নাতদন্ত করতে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত। পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। তারা এলে দেহ ময়নাতদন্ত করে তাঁদের হাতে তুলে দেওয়া হবে। পুলিশের প্রাথমিক অনুমান এটি একটি আত্মহত্যার ঘটনা। তবে ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কী কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। 

error: Content is protected !!