```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ইসকনের সঙ্গে যৌথ উদ্যোগে কুম্ভ মেলায় পুণ্যার্থীদের মহাপ্রসাদ বিতরণ করবে আদানি গোষ্ঠী

মহাকুম্ভের মেলা উপলক্ষে সেজে উঠেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। পুণ্যার্থীদের ঢল নেমেছে সেখানে। তাঁদের হাতে প্রসাদ তুলে দেবে আদানি সংস্থা। ইসকনের সঙ্গে যৌথ উদ্যোগে মহাকুম্ভ মেলার মহাপ্রসাদ বিতরণ করবে আদানি সংস্থা। আগামী ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভে মিলবে এই মহাপ্রসাদ। ইসকনকে ধন্যবাদ জানিয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। বৃহস্পতিবার ইসকনের গভর্নিং বডি কমিশনের চেয়ারম্যান গুরুপ্রসাদ স্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ইসকনের সহযোগিতা প্রসঙ্গে গৌতম আদানি বলেন, ‘সেবার জন্য পবিত্র স্থান কুম্ভ। এখানে প্রত্যেক পুণ্যার্থী ঈশ্বরকে সেবার জন্যই আসেন। আমার সৌভাগ্য ইসকনের সঙ্গে যৌথভাবে আমরা পুণ্যার্থীদের জন্য মহাপ্রসাদ সেবা শুরু করছি।’ তাঁর সংযোজন, ‘মা অন্নপূর্ণার আশীর্বাদে লক্ষ লক্ষ পুণ্যার্থীকে বিনামূল্যে মহাপ্রসাদ দেওয়া হবে। ইসকনের গুরুপ্রসাদ স্বামীজির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছি। সেবা করার মধ্যে যে অনুভূতি তা উপলব্ধি করতে পেরেছি। সত্যিই সেবা দেশপ্রেমের সর্বোচ্চ রূপ। সেবাই ধ্যান, সেবাই প্রার্থনা, সেবাই ঈশ্বর।’ আদানির সঙ্গে যৌথ উদ্যোগে এই মহাপ্রসাদ বিতরণ প্রসঙ্গে গুরুপ্রসাদ স্বামী বলেন, ‘কর্পোরেট দায়িত্ব ও সামাজিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আদানি গ্রুপ সরবসময় উজ্জ্বল উদাহরণ। গৌতম আদানিজির সবচেয়ে বড় গুণ, তিনি অত্যন্ত নম্র এবং কখনও কারও ডাকের অপেক্ষা করেন না। এগিয়ে গিয়ে নিঃস্বার্থভাবে সেবা করেন। তাঁর এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। সমাজকে কিছু দেওয়ার ক্ষেত্রে তাঁর কাজ আমাদের অনুপ্রাণিত করে।’ জানা গিয়েছে, মহাকুম্ভে মোট ৫০ লক্ষ পুণ্যার্থীর জন্য এই মহাপ্রসাদের আয়োজন করবে ইসকন ও আদানি। প্রতিদিন মহাকুম্ভ এলাকার ৪০টি জায়গায় মহাপ্রসাদ বিতরণ করা হবে আড়াই হাজার ভলান্টিয়ার এই সেবায় নিযুক্ত থাকবেন। বিশেষভাবে সক্ষম পুণ্যার্থী, প্রবীণ, শিশুদের জন্য গলফ কার্টের ব্যবস্থা থাকবে। ৫ লক্ষ গীতার কপিও পুণ্যার্থীদের মধ্যে বিতরণ করা হবে মহাকুম্ভ মেলায়।

error: Content is protected !!