```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দত্তপুকুরে তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি আইএসএফের

 রাজ্যে পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরে ভাঙড়-সহ একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর হামলা করার অভিযোগ আসছে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই আবহে এবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের দত্তপুকুরে রাজ্যের শাসকদল তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে। তৃণমূলের অভিযোগ, শুক্রবার রাতে দত্তরপুকুর থানা এলাকার পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের শুরি পুকুরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোঁড়ে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা। রাত নটা নাগাদ যখন দলীয় কার্যালয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ২১ জুলাই এর সমাবেশ নিয়ে বৈঠক করছিলেন, সেই সময় পার্টি অফিসে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে বোমা ভর্তি একটি ব্যাগও উদ্ধার করা হয়েছে। যদিও তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আইএসএফ। অন্যদিকে শাসকদলের দলীয় কার্যালয়ে বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ। কারা এই ঘটনার পিছনে রয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সেই সঙ্গে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে তৎপরতা শুরু করেছে পুলিশ।

error: Content is protected !!