```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ক্যানিংয়ে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, কাঠগড়ায় আইএসএফ

পঞ্চায়েত ভোট মিটলেও হিংসার বিরাম নেই ৷ গভীর রাতে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে ৷ জখম তৃণমূল কর্মীকে কলকাতার হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তাঁর ৷ নিহতের নাম নান্টু গাজি ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪পরগনার ক্যানিং থানার সাতমুখী গাজীপাড়ায় ৷স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়ী হয়েছে ৷ তাই শুক্রবার এলাকায় বিজয় উৎসব চলে ৷ এরপর রাতে এলাকায় বোমাবাজি হয় ৷ তৃণমূলের অভিযোগ আইএসএফের কর্মীরাই বোমা ছুড়েছে । এলাকার কয়েকজন তৃণমূল কর্মী প্রতিবাদ করতে যান ৷ অভিযোগ, তখন আইএসএফ কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের লক্ষ্য করে তেড়ে যায় ৷ সেই সময় পালাতে গিয়ে তৃণমূল কর্মী নান্টু গাজী পড়ে যান ৷ তাঁকে আইএসএফ কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় বলে দাবি শাসকের ৷আরও পড়ুন: তৃণমূল পার্টি অফিসে বোমা, অভিযুক্ত জয়ী নির্দল প্রার্থীরাতেই ঘটনাস্থলে যায় ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী ৷ জখম তৃণমূল কর্মীকে প্রথমে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার কথা জানান ৷ কলকাতার হাসপাতালেই মৃত্যু হয়েছে নান্টুর ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ ৷”

error: Content is protected !!