দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

কাশ্মীরের বেশকিছু জায়গায় বৃষ্টি হচ্ছে শুক্রবার, আর সেই কারণে বিপদ এড়াতে অমরনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হল। কাশ্মীর প্রশাসনের তরফে সরকারিভাবে নির্দেশিকা জারি করে অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে। প্রশাসনের তরফে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পহেলগাম ও বালতাল উভয় রুট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দুই রুটে কোনও পূণ্যার্থীকে যেতে অনুমতি দেওয়া হচ্ছে না। শুক্রবার সকালে প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘যাত্রা স্থগিত করা হয়েছে। আজ সকাল থেকে কোন তীর্থযাত্রীকে পবিত্র গুহা মন্দিরের দিকে যেতে দেওয়া হচ্ছে না’। তবে আবহাওয়ার উন্নতি হলে তীর্থযাত্রা পুনরায় চালু হবে বলে জানা গিয়েছে।

error: Content is protected !!