```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুর্শিদাবাদে কংগ্রেস প্রার্থীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ 

পঞ্চায়েত নির্বাচনের ২৪ ঘণ্টা আগে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলা। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম অরবিন্দ মণ্ডল (৪৯)। অরবিন্দবাবু ইসলামপুর থানার হেরামপুর অঞ্চলের রায়পুর গ্রামের এক কংগ্রেস প্রার্থীর দাদা। মৃতের পরিবার দাবি করেছে, অরবিন্দবাবুকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পিটিয়ে মেরেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চায়েত নির্বাচনের প্রচারকে ঘিরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত রয়েছে হেরামপুর অঞ্চলের রায়পুর গ্রাম। বৃহস্পতিবার রাতে ওই গ্রামে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ এরপর শুক্রবার সকালে তৃণমূলের কিছু লোকজন অরবিন্দ মণ্ডলের বাড়িতে চড়াও হয়ে তাঁকে ব্যাপক মারধর করে। আহত অবস্থায় অরবিন্দবাবুকে ডোমকল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অরবিন্দ বাবুর দীর্ঘদিন ধরে হার্টের অসুখ ছিল। বুকে পেসমেকার বসানো হয়েছিল। এদিন সকালে তৃণমূল কংগ্রেস কর্মীরা গিয়ে তাঁর বুকে সজোরে লাথি মারেন। বাড়িতেই জ্ঞান হারান অরবিন্দ। এরপর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। যদিও অরবিন্দবাবুকে মারধরের ঘটনা অস্বীকার করেছেন ওই অঞ্চলের ২৮ নম্বর নম্বর বুথের তৃণমূল কংগ্রেস প্রার্থী চিন্ময় মন্ডল। তিনি বলেন, ‘‌এদিন সকালে অরবিন্দবাবু এবং আরও কিছু কংগ্রেসের লোকজন আমার বাড়িতে লাঠি সোটা নিয়ে হামলা চালায়। আমাদের দলের কেউ তাঁকে মারধর করেনি। অরবিন্দবাবুর হার্টের অসুখ থাকার জন্য তিনি উত্তেজিত হয়ে মাটিতে পড়ে যান। তারপরই তাঁর মৃত্যু হয়।’‌ 

error: Content is protected !!