ফের করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন

করোনায় আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন। তবে এই নিয়ে দ্বিতীয়বার করোনার কবলে পড়লেন সুপারস্টার। দ্বিতীয় বার কোভিড আক্রান্ত হওয়ার কথা নিজেই জানালেন তিনি টুইটারে। এর আগে ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। তখন অভিনেতাকে নানাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে দ্বিতীয়বার কোভিড আক্রান্ত হয়ে বাড়িতেই আছেন তিনি। সঙ্গে অভিনেতা টুইট করে জানালেন, গত কয়েক দিনের মধ্যে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন সবাই পরীক্ষা করে নেয়। সেই অনুরোধ নিজের সবার কাছে করলেন তিনি। টুইটে অমিতাভ লিখেছেন, ‘সবে মাত্র আমার কোভিড নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাঁদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’

error: Content is protected !!