```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আস্থা ভোটের আগেই পদত্যাগ বিহার বিধানসভার অধ্যক্ষের

বুধবার নিজের পদ থেকে ইস্তফা দেন বিহার বিধানসভার অধ্যক্ষ বিজয় কুমার সিনহা ৷ নীতীশ কুমার ও তাঁর দল এনডিএ-এর সঙ্গ ত্যাগ করার পর বিহারে নতুন সরকার তথা মন্ত্রিসভা গঠিত হয়েছে ৷ অষ্টমবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ ৷ তাঁর পক্ষে যে সরকার গঠনের জন্য নির্দিষ্ট সংখ্যক বিধায়কের সমর্থন রয়েছে, বুধবারই তা প্রমাণ করতে হবে তাঁকে ৷ সংখ্যারিষ্ঠতা প্রমাণের সেই আস্থা ভোটের ঠিক আগেই পদত্যাগ করলেন বিজয় ৷ অথচ, সরকারে পালাবদল হলেও এত দিন অধ্যক্ষের আসন ছাড়তে রাজি হননি তিনি ৷ বিজয় কুমার সিনহা পদ ছাড়তে নারাজ হওয়ায় এ দিনই তাঁর বিরুদ্ধে সরকারের তরফে অনাস্থা পেশ করা হয় ৷ অধিবেশন শুরু হওয়ার পর এই সংক্রান্ত ভাষণ দেওয়ার সময়েই নিজের পদত্যাগপত্র পেশ করেন বিজয় কুমার সিনহা ৷ একইসঙ্গে, এ দিন দুপুর ২টো পর্যন্ত বিধানসভার অধিবেশন মুলতুবি করে দেন তিনি ৷

error: Content is protected !!