ছত্তিশগড় এনকাউন্টারে খতম ১৬ মাওবাদী, জখম ২ নিরাপত্তারক্ষী

শনিবার সকাল থেকে শুরু হয়েছে মাওবাদী নিকেশ অভিযান। সিআরপিএফ জওয়ান ও মাওবাদীদের গুলির লড়াইয়ে শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ছত্তিশগড়ের সুকমা জেলা ৷ কেরলাপল থানার অন্তর্গত একটি জঙ্গলে মাওবাদীরা ঘাপটি মেরে ছিল বলে খবর পায় নিরাপত্তা বাহিনী। গোপন সূত্রে তাদের ডেরার খবর পেয়েই অভিযান চালায় সিআরপিএফ এবং ডিআরজি (ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড)-র দল ৷ এদিন […]

আরও পড়ুন

স্কুল শিক্ষিকার পোশাক নিয়ে হেনস্থা, কড়া ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের

পোশাক ফতোয়া বিতর্কে মানসিক অবসাদের শিকার হয়েছিলেন শিক্ষিকা। পরিস্থিতির সঙ্গে লড়াই করতে করতে অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে স্কুলে প্রবেশ বন্ধ করে দিয়েছিল অভিভাবক ও স্কুলেরই কিছু শিক্ষকা। তাঁদের একটাই বক্তব্য শাড়ি পরে স্কুলে আসতে হবে ওই শিক্ষিকাকে। প্রায় 7 বছর অসুস্থ থাকার পর সুস্থ হয়ে স্কুলে যোগ দিতে গেলেও তাঁকে স্কুলে ঢুকতে দেওয়া হয় […]

আরও পড়ুন

রাজ্যে নয়া নির্বাচনী আধিকারিক হলেন আইএএস অফিসার মনোজ কুমার আগরওয়াল

আসন্ন বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগ করল নির্বাচন কমিশন। রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন আইএএস অফিসার মনোজ কুমার আগরওয়াল। জানাগ গিয়েছে, তিনি ১৯৯০ সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। ২০২৬ সালে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি। নির্বাচনী বিধি অনুযায়ী, মুখ্য নির্বাচনী আধিকারিকের পদের জন্য রাজ্য সরকারকে […]

আরও পড়ুন

ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমারকে ত্রাণসামগ্রী পাঠাল ভারত

জোড়া ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে মায়ানমারের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার প্রকৃতির তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেরও কিছু অংশ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০০-র বেশি, আহতর সংখ্যা অন্তত ১৬৭০ ৷ প্রশাসন জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। চারিদিক যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৷ ভারতের পড়শি দেশ মায়ানমারে বর্তমানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভূমিকম্পে […]

আরও পড়ুন

ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমারকে সাহায্যের প্রতিশ্রুতি ট্রাম্পের, ত্রাণ পাঠাচ্ছে ভারতও

ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমার। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬৯৪ জন। জখম ১,৬০০-এর বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মায়ানমারে ক্ষমতাসীন জুন্টার তরফে শনিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘরছাড়া হয়ে পড়েছেন বহু মানুষ। কম্পনের জেরে কার্যত তছনছ হয়ে গিয়েছে একাধিক শহর। ভূমিকম্পে বিপর্যস্ত ব্যাঙ্ককও । এই পরিস্থিতিতে তহবিল বিতর্ক দূরে সরিয়ে মায়ানমার […]

আরও পড়ুন

ইডেনে কেকেআর-লখনউ ম্যাচের দিন বদল, ৬ তারিখের পরিবর্তে আগামী ৮ এপ্রিল

 ৬ এপ্রিল রামনবমী। সেই দিনই ইডেনে হওয়ার কথা ছিল কেকেআর বনাম লখনউ ম্যাচ। সেদিন নিরাপত্তার স্বার্থে আদৌ কলকাতায় আইপিএলের ম্যাচ করা সম্ভব কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই অনিশ্চয়তার মেঘ কেটে যেতে বসেছে। কলকাতা থেকে সরছে না কেকেআর বনাম লখনউ ম্যাচ। রামনবমীর দিন ইডেনে হচ্ছে না সেই ম্যাচ। ৬ তারিখের পরিবর্তে আগামী ৮ এপ্রিল […]

আরও পড়ুন

জলপাইগুড়ির নাগরাকাটার চা বাগানে ছাগলের টোপ দিয়ে পাতা খাঁচায় বন্দি চিতাবাঘ

চা বাগানে খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। শনিবার ভোরে জলপাইগুড়ির নাগরাকাটার কাঁঠালধূরা চা বাগানে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। এনিয়ে গত তিনদিনে ওই বাগান থেকে দুটি চিতাবাঘ খাঁচাবন্দি হল। তবে সেখানে আরও চিতাবাঘ আছে বলে আশঙ্কা করছেন শ্রমিকরা। বাগানের ম্যানেজার প্রদীপ কুমার বিশ্বাস বলেন, ‘মোট তিনটি চিতাবাঘ শ্রমিকরা বেশ কিছুদিন ধরেই দেখছিলেন। এর মধ্যে দুটি ধরা পড়ল। […]

আরও পড়ুন

বিদেশ সফর শেষে লন্ডন থেকে রওনা হলেন মুখ্যমন্ত্রী, আজই পৌঁছোবেন কলকাতায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর শেষ হয়েছে শুক্রবার। দেশে ফেরার জন‍্য লন্ডন থেকে রওনা দিয়েছেন তিনি। গতকাল লন্ডনের স্থানীয় সময় রাত ১০টা (ভারতীয় সময় শনিবার ভোর সাড়ে ৩টে) হিথরো বিমানবন্দর থেকে উড়েছে মুখ্যমন্ত্রীর উড়ান। লন্ডন থেকে দুবাই পৌঁছোবেন তিনি। কয়েক ঘণ্টা সেখানে অপেক্ষার পর দুবাই থেকে এদিন ভারতীয় সময় দুপুরে কলকাতাগামী বিমানে রওনা দেবেন। এদিন […]

আরও পড়ুন

মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪, আহত ১৬০০, নিখোঁজ বহু

মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল অন্তত ৬৯৪ জন। আহত ১,৬০০-এর বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মায়ানমারে ক্ষমতাসীন জুন্টার তরফে শনিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘরছাড়া হয়ে পড়েছেন বহু মানুষ। কম্পনের জেরে কার্যত তছনছ হয়ে গিয়েছে একাধিক শহর। ভূমিকম্পের পর সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, বাগো, ইস্টার শান রাজ্য এবং রাজধানী নেপিডোতে […]

আরও পড়ুন

রাজতন্ত্র বনাম গণতন্ত্রের লড়াইয়ে ফের উত্তপ্ত নেপাল, মৃত ২, আহত ৩০, জারি কার্ফু  

রাজতন্ত্র বনাম গণতন্ত্রের লড়াইয়ে অশান্ত প্রতিবেশী দেশ নেপাল ৷ রাজধানী কাঠমাণ্ডুর কয়েকটি জায়গায় কার্ফু জারি করা হয়েছে ৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে রাজধানীতে সেনা নামানো হয়েছে ৷ দেশে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে রাজতন্ত্রের সমর্থক রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি (আরপিপি) এবং অন্য কয়েকটি দল রাজধানী কাঠমাণ্ডুর রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে ৷ ঘরবাড়ি জ্বালিয়ে দেয় ৷ পুলিশের দেওয়া […]

আরও পড়ুন
error: Content is protected !!