‘কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রের অনুমতি দরকার’, সিআইডি-কে সতর্ক করল কলকাতা হাইকোর্ট
কল্যাণী এইমসের বিরুদ্ধে একাধিক বেআইনি নিয়োগের অভিযোগ পেয়ে তার তদন্তে নেমেছিল রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। সন্দেহভাজনদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই তালিকায় রয়েছেন বিজেপির কয়েকজন জনপ্রতিনিধিও। কিন্তু সিআইডি-র এই তদন্তপ্রক্রিয়া নিয়েই সতর্ক করল কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ জানায়, দুর্নীতি দমন আইন অনুযায়ী, কোনও কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করতে হলে সিআইডি-কে কেন্দ্রের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। […]
আরও পড়ুন
