রবিনসন স্ট্রিটের ছায়া এবার জলপাইগুড়িতে, ৩দিন ধরে মৃতের পচাগলা দেহ আগলে স্ত্রী ও মেয়ে

ফের রবিনসন স্ট্রিটের ছায়া ৷ অকুস্থল এবার জলপাইগুড়ি ৷ মৃতদেহ তিনদিন ধরে আগলে স্ত্রী ও মেয়ে (৷ দুর্গন্ধ বেরোতেই স্থানীয়রা খবর দিলেন পুলিশে ৷ জানা গিয়েছে তিস্তা ব্যারেজের কর্মরত অবসরপ্রাপ্ত কর্মী বছর আশির অজিত কর্মকার বাড়িতেই থাকতেন ৷ তাঁর সঙ্গে কাউকে দেখা বা কথা বলতে দিতেন না স্ত্রী অঞ্জলি কর্মকার ও মেয়ে অনিন্দিতা কর্মকার ৷ […]

আরও পড়ুন

নিউইয়র্কে মহাত্মা গান্ধি মূর্তি ভাঙল দুষ্কৃতীরা

নিউইয়র্কে মহাত্মা গান্ধির মূর্তিতে ভাঙচুর চালালো একদল দুষ্কৃতী ৷ জানা গিয়েছে, একটি মন্দিরের বাইরে এই মূর্তিটি বসানো ছিল ৷ হাতুড়ি দিয়ে সেখানে হামলা চালানো হয়৷ বিষয়টিকে জাতি বিদ্বেষের ঘটনা হিসেবেই দেখা হচ্ছে৷ ঘটনাটি ঘটেছে নিউইয়র্কের সাউথ রিচমন্ড হিল এলাকায় ৷ মার্কিম সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে ৷ প্রথমে অজ্ঞাত পরিচয় এক দুষ্কৃতী হাতুড়ি […]

আরও পড়ুন

অনুব্রত কন্যার নামে রাইস মিলে সিবিআই তল্লাশি

অনুব্রত মণ্ডলের নামে নয়া সম্পত্তির হদিস সিবিআইয়ের হাতে ৷ যদিও এক্ষেত্রে অনুব্রত নন, বোলপুরের ত্রিশূলাপট্টী এলাকায় তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতার মেয়ের মালিকানাধীন একটি চাল কলের সন্ধান পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ শুক্রবার সেই চাল কলে সাড়ে পাঁচ ঘণ্টা তল্লাশি চালাল সিবিআই ৷ রাইস মিল কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা ৷

আরও পড়ুন

আগামী ২১ ও ২২ অগাস্ট মেদিনীপুর-খড়্গপুর শাখায় ১৬ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল

দক্ষিণ পূর্ব রেলের মেদিনীপুর-খড়্গপুর শাখায় ২১ ও ২২ আগস্ট প্রায় ১৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে। আজ শুক্রবার বন্ধ থাকবে ৩ ঘণ্টা। রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই সময় গিরিময়দান স্টেশনে উড়ালপুল নির্মাণের কাজ হবে। এরফলে কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনকে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার আগেই থামিয়ে দেওয়া হবে। কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে […]

আরও পড়ুন

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ভল্ট থেকে গায়েব হয়ে যায় ১১ কোটি টাকার কয়েন

দিল্লি সহ ২৫টি এলাকায় তল্লাশি চালাল সিবিআই। গত বছর রাজস্থানে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কারৌলি শাখার ভল্ট থেকে গায়েব হয়ে যায় ১১ কোটি টাকার কয়েন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই অভিযান বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন দিল্লি, জয়পুর, দউসা, কারৌলি, সাওয়াই মাধোপুর, আলোয়ার, উদয়পুর ও ভিলওয়ারা সহ ২৫টি অঞ্চলে এসবিআই-এর প্রাক্তন আধিকারিকদের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে দুর্যোগে আশঙ্কা

দক্ষিণবঙ্গের দুর্যোগের আশঙ্কা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অতি গভীর নিম্মচাপে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের দীঘা-সাগর এলাকার কাছাকাছি চলে এসেছে। যার ফলে আজ, শুক্রবার দুর্যোগ ধেয়ে আসছে দক্ষিণবঙ্গে। উপকূল এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা জারি করা হয়েছে। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এরই সঙ্গে উপকূল […]

আরও পড়ুন

কালীঘাট মন্দিরে পুজো দিলেন তাপসী পান্নু এবং পাভেইল গুলাটি

আজ সাড়ম্বরে মুক্তি পেতে চলেছে তাপসী পান্নু, পাভেইল গুলাটি, শাশ্বত চট্টোপাধ্যায়ের হিন্দি ছবি ‘দোবারা’। ছবির সাফল্য কামনায় কালীঘাট পুজো দিলেন মন্দিরে তাপসী পান্নু এবং পাভেইল গুলাটি ৷ এদিন সকাল সাতটায় মন্দিরে পৌঁছে যান ছবির নায়ক-নায়িকা। গতকালই ছবির প্রচারে কলকাতায় এসেছেন তাপসী, পাভেইল এবং ছবির প্রযোজক একতা রায় কাপুর।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ট্রলার উলটে নিখোঁজ কাকদ্বীপের ১৮ মৎস্যজীবী

সমুদ্র থেকে বন্দরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল মৎস্যজীবীদের একটি ট্রলার৷ উত্তাল সমুদ্রে উলটে যায় এফবি সত্যনারায়ণ নামে ওই ট্রলারটি ৷ দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে ৷ স্থানীয় মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় ওই ট্রলারটিতে ১৮ জন মৎস্যজীবী ছিলেন ৷ আপাতত তাঁদের কারও সন্ধান মিলছে না৷ মৎস্যজীবীদের সংগঠনের তরফ […]

আরও পড়ুন

এবার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা ৷ জাতীয় রাজধানীর আবগারি নীতিতে অনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলায় এই সিবিআই হানা বলে জানা গিয়েছে ৷ তবে, শুধু মণীশ সিসোদিয়া নন ৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি সহ মোট ২০টি জায়গায় এ দিন সকালে সিবিআই এর আধিকারিকরা অভিযান চালিয়েছেন ৷ যা নিয়ে খোদ মণীশ সিসোদিয়া টুইটে নাম না করে কেন্দ্রের […]

আরও পড়ুন

দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন মোদি- মমতা

দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই শুভেচ্ছা বার্তা জানিয়ে শুক্রবার সকালে হিন্দিতে টুইট করেন প্রধানমন্ত্রী । তিনি লেখেন, “এই আনন্দ উৎসব দেশবাসীর জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে।” শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । তিনি লেখেন, “সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা । ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জ্ঞান বুদ্ধি এবং শান্তি দিন এই প্রার্থণা করি ।”

আরও পড়ুন
error: Content is protected !!